ছাগলনাইয়ায় জামায়াতের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 

ছাগলনাইয়ায় জামায়াতের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ব দেবপুর গ্রামে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়(১৭/২/২৬)।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মোঃ ইয়াসিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা জামায়াতের সাহিত্য সংস্কৃতি সম্পাদক আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ ইলিয়াস।

বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আগামী ৫নং মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী মোতাহের হেসেন লিটন, ৩নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

উপস্থিত ছিলেন, জামায়াত নেতা জিয়াদ হোসেন চৌধুরী, মাস্টার আইয়ুব,করিমসহ স্হানীয় নেতৃবৃন্দ। এ সময় প্রায় ২শ জনকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইলিয়াস বলেছেন, ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

 

মোহাম্মদ শেখ কামাল, ফেনী