সিলেটের যে দুই এমপি মন্ত্রিত্ব পেলেন

সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও সিলেট-৪ (গোয়ানঘাট কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টায় দলীয় সিদ্ধান্তে এ ঘোষণা আসে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও সিলেট-৪ (গোয়ানঘাট কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান দায়িত্ব পেয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসী অধ্যুষিত অঞ্চল ও রেমিট্যান্স নির্ভর অর্থনীতির শহর সিলেট থেকে একজন প্রভাবশালী নেতার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া জেলার জন্য ইতিবাচক বার্তা বহন করছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও রপ্তানি খাতে তার অভিজ্ঞতা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে বলেও আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও শ্রম ও কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী।

-আহমেদ পাবেল