নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত ১০ টায় উপজেলার পরমেশ্বরদী এলাকার একটি সরিষা ক্ষেতের ভেতর থেকে ভিকটিমকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন বলে জানা গেছে।
স্থানীয় সুত্রক জানা গেছে, পরমেশ্বরদী এলাকার একটি সরিষা ক্ষেতের ভেতরে ভিকটিমকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে তারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ভিকটিমের মৃত্যু হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান জানান, মরদেহের খবরে আমি হাসপাতালে এসেছি। আনুমানিক সাড়ে আটটায় তাকে কেউ আঘাত করে স্থান ত্যাগ করেছে বলে ধারণা করছি। তবে আপাতত কিছু বলা যাচ্ছে না। ভিকটিমের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্ত করছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, ঘটে যাওয়া হত্যার ঘটনায় আমরা কাজ করছি। আপাতত কিছু বলতে পারছি না,তবে তদন্ত চলছে।
মোঃ মামুন মিয়া
নারায়ণগঞ্জ










