সোমবার ১৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
ঐ দিন সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. আব্দুল হামিদ, তিনি পেয়েছেন ১৬৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. তৈয়বুর রহমান বাবুল পেয়েছেন ১০৯ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. হুমায়ূন কবীর, তিনি পেয়েছেন ১৮১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. মো. মোশাহিদ আলী পেয়েছেন ৮২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. আব্দুল খালেক, তিনি পেয়েছেন ১৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. আবু তাহের মোহাম্মদ সারোয়ার পেয়েছেন ১৭৮ ভোট। সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. নাজমুল করিম, তিনি পেয়েছেন ২০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ১৩৪ ভোট।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি অ্যাড. ড. মো. জিয়াউর রহমান, সহ সভাপতি অ্যাড. প্রসেনজিৎ দে, অর্থ সম্পাদক অ্যাড. মো. আবুল হোসেন, অ্যাড. পাঠাগার সম্পাদক সোহেল আহমেদ (২), সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সম্পাদক অ্যাড. আব্দুল গফ্ফার (২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. মো. আতিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. নওরিন মাহবুব চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মোহাম্মদ মানিক, অ্যাড. মোহাম্মদ শাহিনুর রহমান, অ্যাড. মো. নুরুল আলম, অ্যাড. মোহাম্মদ কামাল হোসেন (২) এবং অ্যাড. মো. রমজান আলী।নির্বাচনে ৪৪৪ ভোটারদের মধ্যে ৩৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মো. শামসুল করিম। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাড. মোহাম্মদ নাজিম কয়েস আজাদ ও অ্যাড. মোহাম্মদ মাসুক আহমদ।
সভাপতি পদে নির্বাচিত অ্যাড. আব্দুল হামিদ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য।
–মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ










