রাঙ্গিপাড়া যুব সমাজের উদ্যোগে রাঙ্গিপাড়া মুহিউস মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে মাদরাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন রাঙ্গিপাড়া যুব সমাজের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেরাজ সরকার রাজ, রাঙ্গিপাড়া মডেল সমাজের যুব বিভাগের সম্পাদক জিয়া উদ্দিন বাবলু এবং অত্র মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আনোয়ার।
বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের তরুণদের এমন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। যুব সমাজের নেতৃবৃন্দ জানান, রাঙ্গিপাড়া মুহিউস মাদরাসার শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
তাদের হাত ধরে মাদরাসাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও যুব সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










