হিলিতে অধ্যাপক ডাঃ জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে অসহায় ও দরিদ্র রুগীদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় হাকিমপুর হিলি পৌর বিএনপির আয়োজনে থানা মোড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ১৪’শ থেকে ১৫’শ জনকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার গরীব দুস্থ ও অসায় মানুষ।
চিকিৎসা সেবা নিতে আসা পৌর শহরের আলেয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই। একটা ডাক্তার দেখাতে গেলে ৫০০-৬০০ টাকা লাগে।আর এখানে আমাদের আসনে ধানের শীষ প্রতীককের প্রার্থীর পক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আমরা খুবই খুশি।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, যুগ্ম সম্পাদক অমিত বসাক ধলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, যুগ্ম সম্পাদক মীর সেলিম, মিঠুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলী মুর্তজা সরকার, হিলি (দিনাজপুর)