দায়িত্ব শেষ করে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।
বিদায়বেলায় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি পুরোনো জীবনে ফিরে যাবো। কিছু লেখালেখি করবো। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।’
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো পূর্ণতা বা অপূর্ণতা থেকে গেছে কি না-এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘ভালো-মন্দ মিলিয়েই।’
এরপর পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বাইরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
-বেলাল










