এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনাল ৪-০ গোলে উইগান অ্যাথলেটিক এফসিকে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠে শিরোপার লড়াই চালিয়ে যাচ্ছে।
ম্যাচের প্রথম ২৭ মিনিটের মধ্যে আর্সেনাল লিগ ওয়ানের প্রতিপক্ষের রক্ষণভাগকে অমনায়াসে পাস কেটে ৪ গোল করে ফেলে। ১৯৯২-৯৩ মৌসুম থেকে এই প্রথম কোনো প্রিমিয়ার লিগ ক্লাব প্রথম ৩০ মিনিটে চার গোল করতে পেরেছে। প্রথম দুই গোল আসে এবেরেচি এজের নিখুঁত পাস থেকে, যেখানে মাদুয়েকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফিনিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এরপর উইগানের দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে তৃতীয় গোল আসে ডিফেন্ডার জ্যাক হান্টের মাথায় লেগে। চার গোলের ব্যবধান নিশ্চিত করে গ্যাব্রিয়েল জেসুস। গোলরক্ষক কেপা আরিজাবালাগা কয়েকটি গুরুত্বপূর্ণ শট ব্লক করলেও ক্লিনশিট ধরে রাখেন।
বিরতির পর আর্সেনাল আরও একটি গোল করার সুযোগ তৈরি করেছিল, তবে ভিক্টর গিয়োকেরেসের শট বার পোস্টে লেগে ফিরে আসে। প্রথম আধঘণ্টার আধিপত্যে আর্সেনালের নিয়ন্ত্রণ ম্যাচে দৃঢ় থাকে।
রাতের অন্য ম্যাচগুলোতে গ্রিমসবি ১-০ গোলে উলভস, অক্সফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ড, স্টোক সিটি ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে এবং লিডস ইউনাইটেড পেনাল্টি শুট আউটে বার্মিংহ্যামকে হারিয়েছে।
-এমইউএম










