চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানের ভরাডুবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, সিনিয়র তিনজন খেলোয়াড় বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খান -কে বাকি ম্যাচগুলোতে একাদশ থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত।
একটি টিভি আলোচনায় আফ্রিদি বলেন, “আমার যদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকত, তবে এই তিনজনকে বসিয়ে দিতাম। নতুন খেলোয়াড়দের খেলাতাম এবং তাদের আত্মবিশ্বাস দিতাম। একই খেলোয়াড়দের বারবার সুযোগ দেওয়ার লাভ কী, যদি তারা বড় ম্যাচে পারফর্মই না করে?”
তিনি আরও উল্লেখ করেন, অনেকদিন ধরে এই সিনিয়র খেলোয়াড়দের দেখা হচ্ছে এবং প্রত্যেকবার আশা করা হয় তারা বড় ম্যাচে পারফর্ম করবে। কিন্তু পারফর্ম না করলে জুনিয়রদের সুযোগ না দেওয়ার কোনো যুক্তি নেই।
ভারতের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম মাত্র ৭ বলে ৫ রান করেছেন। শাহীন আফ্রিদি বল হাতে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন মাত্র ২ ওভারে ৩১ রান দেন, যার দুটি ওভারে করে ১৬ রান। এতে ভারতের ইনিংস শেষ দিকে গতি পায়। এছাড়াও শাদাব খান অলরাউন্ড পারফরম্যান্সে ব্যর্থ হন; এক ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৪ ধীরগতির রান করেন।
-এমইউএম










