ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ হওয়ার ৩য় দিনে ঠাকুরগাঁও পীরগঞ্জে উদ্ভোদন হয় আওয়ামী লীগ অফিস।
জুলাই-আগষ্টে আওয়ামী লীগের ছাত্রজনতার উপর নৃশংস হামলায় প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে অবসান হয় ফ্যাসিবাদের। পরবর্তীতে ড. ইউনূসের অন্তর্বর্তী উপদেষ্টার দায়িত্ব পালনকালে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের রাজনীতি।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর বিজয় হলে নির্বাচন পরবর্তীতে পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস উদ্ভোদন হওয়ার পর পর্যায়ক্রমে দিনাজপুরে আওয়ামী লীগ অফিস উদ্ভোদন করে নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় গতকাল ১৫ ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস উদ্ভোদন করে স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় তাদের জয় বাংলা স্লোগান ও পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
-মঞ্জুর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)










