ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে আয়োজন করায় বাংলাদেশের প্রশংসা করেছে জাপান। একই সঙ্গে নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছে দেশটি।
জাপান দূতাবাস ঢাকা–এর এক বিবৃতিতে জাপান সরকার জানায়, বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় তারা আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।
বিবৃতিতে সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয় এবং বিশেষভাবে বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয়।
নতুন সরকার গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও মসৃণ হবে বলে আশা প্রকাশ করে জাপান দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের আগ্রহ ব্যক্ত করেছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে জাপানের অব্যাহত সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে।
-এমইউএম










