আজ সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে আজ রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান–এর বাসায় যাবেন।

বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনা করতেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াত আমিরের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টার দিকে তারেক রহমান বাড্ডায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় যাবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি চলমান রাজনৈতিক সংলাপের অংশ।

-এমইউএম