কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের উদ্যোগ এমপি নুরের

গণঅধিকার পরিষদ–এর সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর, নিজ এলাকার ভোটারদের রাজধানীতে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন।

শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা-দশমিনার ভোটারদের জন্য ‘রয়েল ক্রুজ-০২’ নামের লঞ্চটি বিকাল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা করবে। লঞ্চটি চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন নুরুল হক নুর।

-এমইউএম