টাঙ্গাইল পৌর শহরের বটতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছোটকালিবাড়ি এলাকার দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতরাতে স্বাধীন ও ফাহিম নামের দুই তরুণ
আকুর টাকুর পাড়া বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্থানে মোটরসাইকেল উচ্চ গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরবর্তীতে দুজনকে সদর হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতদের লাশ দেখতে রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতালে যান টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত এমপি সুলতান সালাউদ্দিন টুকু।
মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল










