টাঙ্গাইলে বিপুল ভোটে বিজয়ী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের দিন ভোটারগণ তাদের ভোট প্রদানের মাধ্যমে পছন্দমত প্রার্থীদের নির্বাচিত করেন। এরই ধারাবাহিকতায়টাঙ্গাইল আটটি আসনের মধ্যে সাতটিতে বিজয় লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী। সংসদীয় আসন ১৩৪ টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি.এন.পি এর মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরহাদ ইকবাল হরিণ প্রতীকে ৬৯ হাজার ৪০৮ ভোট পেয়ে পরাজিত।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত প্রার্থী আহছান হাবিব দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন
৮০হাজার ২৮০, বাংলাদেশ কংগ্রেস এ কে এম এর মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম ভাব প্রতীকে ভোট পেয়েছেন ১০৯।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী খন্দকার জাকির হোসেন হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ২৬০০,গণসংহতি আন্দোলন এর মনোনীত প্রার্থী ফতেমা আক্তার মাখাল প্রতীকে ভোট পেয়েছেন ২২১, গণঅধিকার পরিষদ (জিওপি) এর মনোনীত প্রার্থীমোঃ শফিকুল ইসলাম ট্রাক প্রতীকে ভোট পেয়েছেনন২৬০, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি)
এর মনোনীত প্রার্থী মোঃ হাসরত খান ভাসানী একতারা প্রতীকে ভোট পেয়েছেন ১১৮৯, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এর মনোনীত প্রার্থী সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা তারা প্রতীকে ভোট পেয়েছেন ১০৯২, জাতীয় পার্টি এর মনোনীত প্রার্থী মোঃ মোজাম্মেল হক লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ১৬০৯।
টাঙ্গাইলের আটটি আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল
১৩০ টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম ধানের শীষ প্রতীকে ভোট ১ লাখ ৫৪ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৩১ টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী
মোঃ আবদুস সালাম পিন্টু ধানের শীষ
প্রতীকে ১ লাখ ৯৪ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৩২ টাঙ্গাইল-৩ (ঘাটাইল)
স্বতন্ত্র প্রার্থী মোঃ লুৎফর রহমান খান আজাদ
মোটর সাইকেল প্রতীকে ৯০ হাজার ৭৫৩ ভোট
পেয়ে বিজয়ী হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী এস এম ওবায়দুল হক
ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৯ ভোট পেয়ে পরাজিত।
১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থীমোঃ লুৎফর রহমান ধানের শীষ প্রতীকে ৯১হাজার ৫৯৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ৫৩ হাজার ৫৭৪,
১৩৪ টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী
সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ভোট ১৩১২৭৯ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৩৫ টাঙ্গাইল-৬ (দেলদুয়ার ও নাগরপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী
মোঃ রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ভোট ১ লাখ ৮৯ হাজার ২০৯ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১৮ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী
আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩৪ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল










