টাঙ্গাইলে নির্বাচিত আপন দুই ভাই জাতীয় সংসদে

টাঙ্গাইলের আপন দুই ভাই মোঃ আবদুস সালাম পিন্টু এবং সুলতান সালাউদ্দিন টুকু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে যাচ্ছেন জাতীয় সংসদে ।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন ।

টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি এবং টাঙ্গাইল ০৫ (সদর) নির্বাচনী পরিচালনা কমিটির প্রদান সমন্বয়ক হাসানুজ্জামিল শাহীন বলেন,
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ আবদুস সালাম পিন্টু আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুলতান সালাউদ্দিন এই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র টাঙ্গাইল থেকে বাংলাদেশের মধ্যে এই দুই ভাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছে ।

জেলা প্রশাসক শরীফা হক ভোটের ফলাফল ঘোষণা ভোট দেওয়ার সময় বলেন,
সংসদীয় আসন ১৩১ টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে এক লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সংসদীয় আসন ১৩৪ টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফল ঘোষণায় পরেই আপন দুই ভাইয়ের সংসদীয় আসনে ভোটারদের আনন্দ মিছিল
বের হয়। দুই ভাইয়ের বাসায় ফুল হাতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ভোটাররা ।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক ( সানু) বলেন, এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু (বড় ভাই) ও সুলতান সালাউদ্দিন টুকু ( ছোট ভাই) নির্বাচনের জয়লাভ করেছে।

উল্লেখ্য যে,
১৩১ টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত প্রার্থী
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ আবদুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৪ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।

সংসদীয় আসন ১৩৪ টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি.এন.পি এর মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবীব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট।

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী বলেন, টাঙ্গাইল সদর সহ-চরের সকল ভোটাররা বিএনপিকেই বেছে নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি.এন.পি এর মনোনীত ধানের শীষ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু কে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে তা প্রমাণ করে দেখিয়েছে। বিএনপি’র পক্ষ থেকে চরবাসীর কাছে আমি কৃতজ্ঞ।

মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল