ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার ১১টি আসনের ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যে আটটিতেই জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থীরা। বাকি তিন আসনে জয় এসেছে স্বতন্ত্র, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের ঘরে। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারি ফল ঘোষণা করেন। শুক্রবার সকালে নির্বাচিতরা জেলা প্রশাসকের কাছ থেকে সরকারি ফলাফল গ্রহণ করেন।
ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া
স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট।
ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা
বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২৬৫ ভোট। মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট।
ময়মনসিংহ ৩ গৌরীপুর
বিএনপির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন পেয়েছেন ৭৪ হাজার ৪৭৮ ভোট। স্বতন্ত্র আহম্মেদ তায়েবুর রহমান হিরন পেয়েছেন ৬৫ হাজার ৫১৩ ভোট।
ময়মনসিংহ ৪ সদর
বিএনপির আবু ওয়াহাব আকন্দ পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৮৯১ ভোট। জামায়াতের কামরুল আহসান এমরুল পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫৮০ ভোট।
ময়মনসিংহ ৫ মুক্তাগাছা
বিএনপির জাকির হোসেন বাবলু পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। জামায়াতের অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পেয়েছেন ১ লাখ ৮৭৬ ভোট।
ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া
জামায়াতে ইসলামীর কামরুল হাসান মিলন পেয়েছেন ৭৫ হাজার ৯৪৬ ভোট। স্বতন্ত্র আখতার সুলতানা পেয়েছেন ৫২ হাজার ৬৬৯ ভোট।
ময়মনসিংহ ৭ ত্রিশাল
বিএনপির ডা. মাহাবুবুর রহমান লিটন পেয়েছেন ৯৮ হাজার ৫৭৯ ভোট। জামায়াতের আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ৮২ হাজার ৯৬২ ভোট।
ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ
বিএনপির লুৎফুল্লাহেল মাজেদ বাবু পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট। এলডিপির অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট।
ময়মনসিংহ ৯ নান্দাইল
বিএনপির ইয়াসের খান চৌধুরী পেয়েছেন ৮৫ হাজার ৪৭৩ ভোট। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এ কে এম আনোয়ারুল হক চাঁন পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট।
ময়মনসিংহ ১০ গফরগাঁও
বিএনপির আখতারুজ্জামান বাচ্চু পেয়েছেন ৭৪ হাজার ৬৩৮ ভোট। স্বতন্ত্র এবি সিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৪২৪ ভোট।
ময়মনসিংহ ১১ ভালুকা
বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু পেয়েছেন ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট। স্বতন্ত্র মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট।
-সাইমুন










