ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে এডভোকেট জয়নুল আবেদীন ১২ ফেব্রুয়ারি প্রায় ৮০,০০০ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে জয়ী হন।
তিনি নির্বাচনী ফলাফলের পর জানান, “আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। আমরা শান্তিপূর্ণভাবে পরিবেশ নিয়ন্ত্রণ করতে বিশ্বাসী।”
বিগত দিনে বাংলাদেশ পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা করার চেষ্টা করেছিলেন। তবে এডভোকেট জয়নুল আবেদীন কোনো বিক্ষোভ বা প্রতিবাদ করেননি। তিনি প্রতিদ্বন্দ্বী দলগুলোর ষড়যন্ত্রের সত্ত্বেও শুধু নিজের দলের উপর বিশ্বাস রাখার মাধ্যমে বিপুল ভোটে জয়লাভ করেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, তিনি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের চেয়ে প্রায় ২০,০০০ ভোট বেশি পেয়েছেন।
এডভোকেট জয়নুল আবেদীন নির্বাচনী পর্যায়ে তাঁর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে:
৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ
দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান
কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান
সাধারণ জনগণের জন্য চিকিৎসা কার্ড প্রদান
নারীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা
তিনি জানান, আগামী পাঁচ বছরে তিনি বাবুগঞ্জ–মুলাদী অঞ্চলের মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য এই সব প্রকল্প বাস্তবায়ন করবেন।
ফাহিম আহমেদ/মামুন










