ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ অভিনন্দন জানায়।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
-এমইউএম










