ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের সব কটিতেই জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৪২৮টি কেন্দ্রের ২ হাজার ৪৩৯টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বিশ্লেষণে দেখা গেছে—
-
ফেনী-১ আসনে ভোট পড়েছে ৫৬.৪১ শতাংশ
-
ফেনী-২ আসনে ৫১.৮৭ শতাংশ
-
ফেনী-৩ আসনে ৫৪.৪৭ শতাংশ
ফেনী-১
মোট ভোটার: ৩,৮৫,৬৫২ জন।
বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু (ধানের শীষ) পেয়েছেন ১,১৯,৯০৪ ভোট এবং বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৫,৬১৫ ভোট।
অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট:
-
ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা): ৫,৩২৩
-
জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী (লাঙ্গল): ৯৪০
-
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঞা (বটগাছ): ৩১০
-
বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী (ডাব): ২১৫
-
বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার (হারিকেন): ১৮৮
ফেনী-২
মোট ভোটার: ৪,৩৭,০৭৮ জন।
বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন (ধানের শীষ) পেয়েছেন ১,৩১,২১০ ভোট এবং নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (ঈগল) পেয়েছেন ৮০,০৫৮ ভোট।
অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট:
-
ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঞা (হাতপাখা): ৬,৮৪৯
-
বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা (রিকশা): ৮২০
-
আমজনতা দলের সাইফুল করিম মজুমদার (প্রজাপতি): ৮০১
-
স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল (ঘোড়া): ৭০৩
-
গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক): ৪০৯
-
বাসদ (মার্কসবাদী) জসিম উদ্দিন (কাঁচি): ৩২২
-
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন (বটগাছ): ৩০৪
-
জেএসডির সামসুদ্দিন মজুমদার (তারা): ২৪০
-
ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম (আপেল): ২৩৯
ফেনী-৩
মোট ভোটার: ৫,০৮,১৯৪ জন।
বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু (ধানের শীষ) পেয়েছেন ১,৫৭,৪২৫ ভোট এবং জয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,০৮,১৬০ ভোট।
অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট:
-
ইসলামী আন্দোলনের মো. সাইফ উদ্দিন (হাতপাখা): ৬,৭০১
-
জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান (লাঙ্গল): ১,৪২৭
-
বাসদের আবদুল মালেক (মই): ৭৩১
-
ইসলামী ফ্রন্টের মো. আবু নাছের (চেয়ার): ৫৩১
-
ইনসানিয়াত বিপ্লবের হাসান আহমেদ (আপেল): ৩২৭
-
খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী (বটগাছ): ৩২০
অতিরিক্ত তথ্য
এবারের নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেন প্রবাসী ভোটার ও ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তারা।
এ ছাড়া প্রার্থীদের পাশাপাশি সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ-না’ ভোট দেন ভোটাররা।
-
ফেনী-১: ‘হ্যাঁ’ ১,৩৯,৫৪৯ | ‘না’ ৬০,০৫৮
-
ফেনী-২: ‘হ্যাঁ’ ১,৩৮,৭৩২ | ‘না’ ৭২,৫৩৩
-
ফেনী-৩: ‘হ্যাঁ’ ১,৬১,৩২১ | ‘না’ ১১৪
ফেনীর তিনটি আসনে মোট ১৩,৩০,৯২৪ জন ভোটারের বিপরীতে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।
-এমইউএম










