গণভোটে চার আসনে ‘না’ জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একইদিনে অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে চারটি আসনে ‘না’ ভোট জয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন–এর ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে। তবে চূড়ান্ত ফল প্রকাশের আগে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যেসব আসনে ‘না’ জয়ী

গণভোটে ‘না’ ভোটে এগিয়ে থাকা আসনগুলো হলো—

  • বান্দরবান

  • রাঙামাটি

  • খাগড়াছড়ি

  • চট্টগ্রাম-১৩

আসনভিত্তিক ভোটের চিত্র

বান্দরবান

  • ‘হ্যাঁ’ ভোট: ৭১,৪১৭

  • ‘না’ ভোট: ৯০,১৫৬

  • মোট ভোটার: ৩,১৫,৪২২

চট্টগ্রাম-১৩

  • ‘হ্যাঁ’ ভোট: ৮০,৫৮০

  • ‘না’ ভোট: ১,২৪,৬২৯

  • মোট ভোটার: ৩,৯৫,২৪৬

রাঙামাটি

  • ‘হ্যাঁ’ ভোট: ৭১,৬৯৯

  • ‘না’ ভোট: ১,৭৯,৮০৫

  • মোট ভোটার: ৫,০৯,২৬৭

খাগড়াছড়ি

  • ‘হ্যাঁ’ ভোট: ১,৪৪,৩৫৫

  • ‘না’ ভোট: ১,৫৫,৯৪২

  • মোট ভোটার: ৫,৫৪,১১৩

চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত গণভোটের সামগ্রিক চিত্রে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

-এমইউএম