ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত ১৮১টি আসনে জয় পেয়েছেন দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। এতে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
নারী প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্য
বিজয়ী ১৮১ জন প্রার্থীর মধ্যে ছয়জন নারী প্রার্থী বিএনপির মনোনয়ন নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিজয়ী নারী প্রার্থীরা হলেন—
-
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
-
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
-
সিলেট-2: তাহসিনা রুশদীর লুনা
-
ফরিদপুর-২: শামা ওবায়েদ
-
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল
-
নাটোর-১: ফারজানা শারমিন পুতুল
-
ব্রাহ্মণবাড়িয়া-২: ব্যারিস্টার রুমিন ফারহানা (স্বতন্ত্র)
নির্বাচনে নারী প্রার্থীদের এ জয়কে দলটির জন্য ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন পর সরকার গঠনের পথে থাকা বিএনপির জন্য এটি নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির দিক থেকেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
-এমইউএম










