ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোটকেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ তুলে সংসদে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাইকমান্ডের এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি
বৈঠক শেষে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়, তারা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছেন। একইসঙ্গে তারা ১৫০টি আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলবেন।
জামায়াতের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই পুনর্নির্বাচনের দাবি কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
দলটি মনে করে, বর্তমান পরিস্থিতিতে সংসদে যোগ দেওয়া মানে নির্বাচনে হওয়া অনিয়মকে বৈধতা দেওয়া। তাই তারা শপথ না নেওয়ার এবং সংসদ বর্জনের পথেই হাঁটবে।










