সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে পিছিয়ে থাকলেও পোস্টাল ব্যালটে বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
বেসরকারি প্রাথমিক ফলাফল অনুযায়ী, কেন্দ্রগুলোর গণনায় বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী পান ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। অপরদিকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান পান ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। এতে কেন্দ্রভিত্তিক ফলাফলে বিএনপি প্রার্থী ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন।
তবে পোস্টাল ব্যালট গণনায় চিত্র পাল্টে যায়। পোস্টাল ভোটে রফিকুল ইসলাম খান পান ২ হাজার ১৭৯ ভোট, আর এম. আকবর আলী পান ৮২০ ভোট। ফলে মোট ভোটের হিসাবে জামায়াত প্রার্থীর প্রাপ্ত ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৮৭২ এবং বিএনপি প্রার্থীর ভোট হয় ১ লাখ ৬১ হাজার ২৭৮।
সর্বমোট ৫৯৪ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বেসরকারিভাবে বিজয়ী হন।
-সাইমুন









