গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.আরিফ-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।
-সাইমুন










