দীর্ঘ ৪০ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান ১ লাখ ৬৯ হাজার ৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০ ভোট।
এর আগে ১৯৮৬ সালে বরেন্দ্রভূমির এ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরিশালবাড়ী গ্রামের কৃতিসন্তান। ৪০ বছর পর তীব্র লড়াইয়ের পর হারানো আসনে নির্বাচিত হওয়ায় এলাকা নির্বাচনী এলাকা তানোর-গোদাগাড়ীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
-বেলাল










