পঞ্চগড়ের দুটি আসনে জয় পেয়েছে বিএনপি। পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।
পঞ্চগড়-২ আসনে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সফিউল আলম সুফি। তিনি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬০৮ ভোট।
-সাইমুন










