খুলনা-৫ আসনে জামায়াতে প্রার্থী মিয়া গোলাম পরওয়ার হেরে গেলেন

খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।

আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন।

গোলাম পরওয়ার ছাড়াও শিবির সেক্রেটারি ও আলোচিত আইনজীবী শিশির মনির পরাজিত হয়েছেন। তিনি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন।

পরে এক ফেসবুক পোস্টে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন শিশির মনির।

-সাইমুন