সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রতিটিতে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট।
সুনামগঞ্জ-২ আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। পরাজয় মেনে নিয়ে নাছির চৌধুুরী অভিনন্দন জানিয়েছেন শিশির মনির।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ ধানের শীষ প্রতীকে ৯৬ হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) ব্যারিস্টার আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন মিলন নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুস সালাম আল মাদানি।
-সাইমুন









