বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন ফলাফলে এগিয়ে আছেন।
এই আসনে ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টির ফলাফল পাওয়া গেছে।
এতে ধানের শীষ প্রতীক পেয়েছে ৮০ হাজার ২১১টি ভোট। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কামরুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪১২টি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।
রাতে ১০০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে গণনা শেষে ধানের শীষ প্রতীক এগিয়ে আছেন।
-সাইমুন










