সিরাজগঞ্জ-৩ এ বিএনপির প্রার্থী আয়নুল হক এগিয়ে

সিরাজগঞ্জ-৩ আসনের ৬৫ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৭৫১ ভোট।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুর রউফ সরকার রিকশা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা পর্যন্ত স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে এ চিত্র পাওয়া গেছে। এ আসনের ১৫৮টি ভোটকেন্দ্র রয়েছে। আসনটিতে ৯৩টি কেন্দ্রের ফলাফল আসা এখনও বাকি রয়েছে।

-বেলাল