নরসিংদীর শিবপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর ভোটারদের মধ্যে ফলাফল জানার আগ্রহ তীব্র হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে সাধারণ মানুষকে অধীর আগ্রহে ঘোরাফেরা করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হলেও এখন সবার দৃষ্টি ভোটের ফলাফলের দিকে। অনেকেই প্রিয় প্রার্থীর জয়ের আশায় কেন্দ্রের আশপাশে অবস্থান করছেন।
আরিফুল আলম আশিক,শিবপুর নরসিংদী










