শিবপুরে ধানের শীষের নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়কের ভোটকেন্দ্র পরিদর্শন

নরসিংদীর শিবপুরে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওতাধীন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি শিবপুর পৌরসভার আড়ালে অবস্থিত একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ চলছে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরিফুল আলম আশিক
শিবপুর,নরসিংদী