ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে হাতাহাতি, ১০ মিনিট ভোট স্থগিত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব এর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের বাইরে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ঘটে।

ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রিজাইডিং কর্মকর্তা নিরাপত্তার স্বার্থে ভোটগ্রহণ ১০ মিনিটের জন্য স্থগিত রাখেন। তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চালু হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, এই ঘটনায় কোনো মানুষ আহত হননি। দুই দলের সমর্থকদের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি।

ভোটকেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করেছে, এবং বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

সাবরিনা রিমি/