হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী দাঁড়িপাল্লার জয়নুল আবেদীন

ঢাকা-৪ এ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী দাঁড়িপাল্লার জয়নুল আবেদীন।বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তানভীর আহমেদ রবিন পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্র ১১৫, মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯টি বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ জন। আর তৃতীয় লিঙ্গের ৫ জন।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তানভীর আহমেদ রবিন ও বাংলাদেশ জামায়াত ইসলামের সৈয়দ জয়নুল আবেদীনসহ মোট ৮ জন।

-বেলাল