ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট পরিদর্শনের সময় হামলার মুখোমুখি হন ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রে ভোট ডাকাতি এবং প্রশাসনের উপস্থিতিতে হামলা করা হচ্ছে।
দুপুর ১২:৪০ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের চোখের সামনে আমাদের ওপর হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে তদন্ত দাবি করছি।”
এর পর দুপুর ১টার দিকে ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস শেয়ার করে মন্তব্য করেন, “ভয়, হামলা বা সন্ত্রাস দিয়ে আদর্শকে থামানো সম্ভব নয়। জনগণের সমর্থন যেভাবে বাড়ছে, তাতে শাপলা কলি আগাচ্ছে মানুষের শক্তি, বিশ্বাস ও সাহস নিয়ে।”
নাহিদ আরও বলেন, “চূড়ান্ত রায় জনগণই দেবে। তাদের ভোটই হবে বিজয়ের সিদ্ধান্ত।” এ ঘটনার বিষয়ে এখনও কেন্দ্রে দায়ী পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাবরিনা রিমি/










