ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী, ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা।
ঘটনার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন মির্জা আব্বাসের সমর্থিত কিছু কর্মী তার ওপর হামলা চালায় এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা তাকে ধাওয়া করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত এগিয়ে আসে সেনাবাহিনী। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এনসিপির নেতা পরে ফেসবুকে অভিযোগ করেন, কেন্দ্রে প্রবেশের পর বিএনপি নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেও তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, মির্জা আব্বাসের সমর্থকরা ভোট ডাকাতির চেষ্টা করছে। নাসীরুদ্দীন পাটওয়ারী সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে মির্জা আব্বাস বা তার পক্ষের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সাবরিনা রিমি/










