মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদিখান কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

মুন্সীগঞ্জ-১ আসনে (সিরাজদিখান-শ্রীনগর) নির্বাচনে বুহস্পতিবার ভোটগ্রহণ চলছে। আজ বৃগস্পতিবার সকাল সাওে ৭ টায় ভোটহণ শুরু হয়েছে, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলো ভোটারদের উপস্থিতি বাড়ছে। অনেক কেন্দ্র ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে ১৭০টি কেন্দ্র এবং সিরাজদিখান উপজেলায় ৯০টি কেন্দ্রে ৫৩৭টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচনে এমপি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বএনপি (ধানের শীষ) মোঃ আব্দুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ( কাস্তে)আব্দুর রহমান,ইনসানিয়াত বিপ্লব অংলাদেশ রোকেয়া আক্তার(আপেল),ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ আতিকুর রহমান খান,(হাত পাখা)স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক নেতা মোহাম্মদ মমিন আলী(ফুটবল) , বাংলাদেশ জামায়েত ইসলামী এ.কে.এম ফকরুদ্দিন রাজী (দাড়ি পাল্লা)।

মুন্সীগঞ্জ-১ আসনে (সিরাজদিখান-শ্রীনগর) মোট ১০৬১ ভোটকক্ষে পাঁচ লাখ ৬ হাজার ০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুম্পা ঘোষ জানান, সকাল সারে ৭টা থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

অভিষেক দাস সুজন,মুন্সীগঞ্জ