ভোটাধিকার প্রয়োগ করেছেন জাইমা রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে “ভোট দিয়েছি!” লিখে একটি ছবি শেয়ার করেন তিনি।
ছবিতে জাইমা রহমানের সঙ্গে তার বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমানকে দেখা যায়। তিনজনের হাতেই ভোট দেওয়ার পর আঙুলে কালি চিহ্ন দেখা গেছে।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। এতে বিপুল সংখ্যক লাইক, মন্তব্য ও শেয়ার জমা হয়।
নির্বাচনের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে ভোটাধিকার প্রয়োগের এই ছবি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য হিসেবে তাদের একসঙ্গে ভোট দেওয়া নিয়ে সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা গেছে।
সাবরিনা রিমি/










