ইরানে সামরিক কনভয়ে বিস্ফোরণ

ইরানে একটি সামরিক কনভয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে এক প্রতিবেদনে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহরের মাহমুদাবাদ এলাকায় বুধবার (১১ ফেব্রুয়ারি) এ বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে।

সিস্তান-বালুচেস্তান প্রদেশের বিভিন্ন খবর দেয়া ‘হালভাশ’ টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত করা যায়নি। এছাড়া, এ বিস্ফোরণের কারণও উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।

বলা হচ্ছে, বিস্ফোরণের শব্দ পুরো শহরজুড়ে শোনা যায়। ঘটনার পরপরই ওই এলাকায় সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ।

-সাইমুন