জামায়াতের প্রার্থীকে ২৩ হাজার ৬৭৬ ভোটে হারিয়ে শেষ হাসি ইশরাকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট। ফল অনুযায়ী, ইশরাক হোসেন ২৩ হাজার ৬৭৬ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১০০টি। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিন জন। পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ছিলেন ২ হাজার ৮৪৫ জন ভোটার-যার মধ্যে ২ হাজার ৮৩ পুরুষ ও ৭৬২ নারী।

এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদের মধ্যে জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে পান ১ হাজার ৭৪৭ ভোট। এছাড়া আহম্মেদ আলী শেখ (মাছ) ১৪৭, মো. আকতার হোসেন (হারিকেন) ২৪৪, মো. ইনুস আলী আকন্দ (ডাব) ৩০১ এবং মো. ফখরুল ইসলাম (ট্রাক) পান ১৩৫ ভোট।

-বেলাল