জামাত-জোটের এমপি প্রার্থী সহযোগী মোঃ আব্দুর রাজ্জাক জানান নির্বাচন কমিশন থেকে আমাদেরকে ২২ টি বিলবোর্ডের অনুমোদন দিয়েছে। কিন্তু ধানের শীষের সংসদ প্রার্থী সৈয়দ জাহাঙ্গির হোসেন পক্ষে প্রতিটি সেন্টারে একটি করে বিলবোর্ড লাগানো হচ্ছে। তাও আবার নিরর্বাচনি প্রচারনা শেষ হয়ার পরে।

দিনাজপুর- ৩ আসনে ভোট কেন্দ্র ১৩০ টি। প্রতিটি সেন্টারে যদি একটি করে বিলবোর্ড লাগানো হয় তাহলে ত ১৩০ টি বিলবোর্ড হয়। আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকে লিখিত অভিযোগ প্রেরন করি, তিনি আমাদের বলেন বিষয়টি আমরা দ্রত সমাধান করার চেস্টা করছি।
স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলের একাংশের দাবি, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং সমান সুযোগের নীতির পরিপন্থী। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রার্থীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
-শাহজালাল, দিনাজপুর










