নীলফামারীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৪টি, প্রস্তুত প্রশাসন

নীলফামারীর চারটি সংসদীয় আসনে মোট ৫৬২টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নীলফামারী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, সব কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিরাপত্তা ও প্রস্তুতি

জেলা প্রশাসক জানিয়েছেন, প্রশাসনিকভাবে পরিস্থিতি ভালো রয়েছে এবং ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং চারটি জুডিশিয়াল তদন্ত টিম রয়েছে, যেখানে আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে এবং প্রতিটি উপজেলায় যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট প্রদানের লক্ষ্য নিয়ে আমরা সব পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।”

সিসি ক্যামেরা চুরি: ব্যবস্থা নেওয়া হচ্ছে

কিছু কেন্দ্রে নির্বাচনের জন্য লাগানো সিসি ক্যামেরা চুরি হয়েছে বলে জেলা প্রশাসক জানান। এসব কেন্দ্রে নতুন করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং যারা চুরি করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কন্ট্রোল রুম

নির্বাচন চলাকালীন কন্ট্রোল রুম ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। প্রার্থী ও ভোটাররা যেকোনো সমস্যায় কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবেন: ০১৭৩৩ ৩৯০ ৬৫৫, ০২৫৮ ৯৯৫৫ ৩১৬

ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ২৬৪টি (অধিক গুরুত্বপূর্ণ ৭১, গুরুত্বপূর্ণ ১৯৩)

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী নীলফামারীর ৫৬২টি কেন্দ্রের মধ্যে ২৬৪টি ঝুঁকিপূর্ণ। এগুলোকে কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি, অতীতে অগ্নিসংযোগ/ভাঙচুর, সহিংসতার ইতিহাস, কেন্দ্র সীমানা প্রাচীর না থাকা, প্রভাবশালী নেতার বাড়ির সংলগ্নতা, দূরবর্তী বা জনবহুল এলাকা ইত্যাদি বিবেচনায় চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের তথ্য (নীলফামারী জেলা)

  • মোট ভোটার: ১৫,৮০,৩০৬

  • নারী ভোটার: ৭,৮৭,২৮৯

  • পুরুষ ভোটার: ৭,৯৩,০০৭

  • তৃতীয় লিঙ্গ ভোটার: ১০

  • মোট ভোট কেন্দ্র: ৫৬২

  • মোট ভোট কক্ষ: ২,২২৮

  • প্রার্থীর সংখ্যা: ২৭

আসনভিত্তিক ভোটার ও কেন্দ্র

নীলফামারী-১ (ডোমার-ডিমলা)

  • ভোটার: ৪,৫৬,৬১০ (নারী ২,২৬,৮২৬; পুরুষ ২,২৯,৭৮২; তৃতীয় লিঙ্গ ২)

  • পোস্টাল ব্যালট: ৩,৬৬২

  • ভোট কেন্দ্র: ১৫৪, ভোট কক্ষ ৮২৩

  • ঝুঁকিপূর্ণ: অধিক গুরুত্বপূর্ণ ২১, গুরুত্বপূর্ণ ৭৭, সাধারণ ৫৬

  • ডোমার: ৭০ কেন্দ্র (অধিক গুরুত্বপূর্ণ ১০, গুরুত্বপূর্ণ ৩৩)

  • ডিমলা: ৮৪ কেন্দ্র (অধিক গুরুত্বপূর্ণ ১১, গুরুত্বপূর্ণ ৪৪)

নীলফামারী-২ (সদর)

  • ভোটার: ৩,৮২,৯৭০ (নারী ১,৯২,২৩৭; পুরুষ ১,৯০,৭৩১; তৃতীয় লিঙ্গ ২)

  • পোস্টাল ব্যালট: ২,৮১৫

  • ভোট কেন্দ্র: ১৩৪, ভোট কক্ষ ৬৯৬

  • ঝুঁকিপূর্ণ: অধিক গুরুত্বপূর্ণ ১৫, গুরুত্বপূর্ণ ৪২

নীলফামারী-৩ (জলঢাকা)

  • ভোটার: ২,৯২,০৭৭ (নারী ১,৪৩,৭৮৯; পুরুষ ১,৪৮,২৭৭; তৃতীয় লিঙ্গ ১)

  • পোস্টাল ব্যালট: ২,৩৬৯

  • ভোট কেন্দ্র: ১০৫, ভোট কক্ষ ৫৪০

  • ঝুঁকিপূর্ণ: অধিক গুরুত্বপূর্ণ ১৫, গুরুত্বপূর্ণ ৪২, সাধারণ ৪৮

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ)

  • ভোটার: ৪,৪৮,৬৪৯ (নারী ২,২৪,৪২৭; পুরুষ ২,২৪,২১৭; তৃতীয় লিঙ্গ ৫)

  • উর্দুভাষী ভোটার (সৈয়দপুর): ৭৮,৬৬৭

  • পোস্টাল ব্যালট: ৩,১৬৫

  • ভোট কেন্দ্র: ১৬৯, ভোট কক্ষ ৮৭০

  • ঝুঁকিপূর্ণ: অধিক গুরুত্বপূর্ণ ২০, গুরুত্বপূর্ণ ৩২, সাধারণ ১১৭

  • সৈয়দপুর: ৯১ কেন্দ্র (অধিক গুরুত্বপূর্ণ ১০, গুরুত্বপূর্ণ ৫)

  • কিশোরীগঞ্জ: ৭৮ কেন্দ্র (অধিক গুরুত্বপূর্ণ ১০, গুরুত্বপূর্ণ ২৭)

-এম ইউএম