ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঠাকুরগাঁও এর বিশেষ আয়োজনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের নিরাপত্তায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা মূলক নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে জেলার ৫টি উপজেলা থেকে প্রায় কয়েক হাজার আনসার ভিডিপি মহিলা ও পুরুষ সদস্য উপস্থিত হয়।

তাদের দিকনির্দেশনা দেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার, উপ-মহাপরিচালক – আব্দুল আওয়াল,এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আনসার ব্যাটিলিয়ানের পরিচালক আব্দুল্লাহ আল হাদী, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট, উপ-পরিচালক নুরুল আবছার সহ ৫ টি উপজেলার উপজেলা কর্মকর্তা, পরিক্ষক সহ অন্যান্যরা।

-রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও