১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার লক্ষ্যে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
উক্ত ব্রিফিংয়-এ রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ তারেক সেকান্দার মহোদয়, সহকারী পুলিশ সুপার ( এসএএফ ) জনাব মোজাম্মেল হক মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










