কক্সবাজারের ৫৯৮ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার জেলার ৫৯৮ টি ভোটকেন্দ্রের সবগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (সহকারী রিটার্নিং অফিসার) এর কার্যালয় থেকে উপজেলা কমান্ড সেন্টার প্রতিটি ভোট কেন্দ্রের সিসিটিভি পর্যবেক্ষণ করতে সক্ষম।

কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আজ সকালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিসিটিভি ব্যবস্থাপনা পরিদর্শন করেন। তিনি সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা কামনা করেন।

কক্সবাজার প্রতিনিধি