সিলেটে অসামরিক প্রশাসনের সঙ্গে জিওসির মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিলেটের ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন সুনামগঞ্জ জেলা পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে সোমবার দুপুর ২টায় তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সুনামগঞ্জ জেলার অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

জিওসি এ সময় নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া পরিদর্শনকালে তিনি ‘ইন এইড ডু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

-সাইমুন