নির্বাচনী প্রচারণায় ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারে দেখা গেছে ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলাকে। ৯ ফেব্রুয়ারি দুপুরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার অংশ হিসেবে দেশের অন্যান্য শিল্পীদের সঙ্গে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, এবং অভিনেতা শাহেদ।

শিমলা বলেন, “আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।”

১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার, যা দর্শকের হৃদয়ে স্থান করে নেয়। সেই চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। পরবর্তীতে তিনি আরও বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন।

-বিথী রানী মণ্ডল