হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে বিক্ষোভ মিছিল

শহীদ ওসমান হাদীর হত্যার বিচার এবং সাধারণ জনগণের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে ঠাকুরগাঁও রুহিয়াতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ) দুপুর ১টায় রুহিয়া হাই স্কুল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।‘তুমি কে, আমি কে হাদি হাদি’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত মিছিলটি রুহিয়া গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রুহিয়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিযোগ করেন, হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের নাটক করা হচ্ছে। তারা এসব নাটক বন্ধ করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও