ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ সময়ে কিশোরগঞ্জ-১ (সদর হোসেনপুর ) আসনে নির্বাচনী তৎপরতা বেড়েছে। ভোটগ্রহণের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় মাঠ পর্যায়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে।
এই প্রেক্ষাপটে বিএনপি মনোনীত প্রার্থী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজাহারুল ইসলামের পক্ষে কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মানছুরুল হক রবিন।
এরই পাশাপাশি তার কর্মী সমর্থকরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে উঠান বৈঠক ও মিছিল করে ভোটারদের নিকট ভোট চেয়ে বেড়াচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিনিদেই ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল মিটিং উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি । বিভিন্ন বৈঠক গুলোতে নেতৃত্ব দিয়ে অংশগ্রহন করেন পৌর সাধারন সম্পাদক মানছুরল হক রবিন তার সাথে প্রতিনিদেই সক্রীয় ভাবে কাজ করে যাচ্ছেন হোসেনপুর পৌর বিএনপির
সহ সাধারণ সম্পাদক, মোঃ মোস্তাক আহমেদ ডালিম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজানে আলম, সাংগঠনিক সম্পাদক মোঃরবী হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান বাদল, সহ সভাপতি আঃ লতিফ কামাল, সহ-সভাপতি মোঃবাচ্চু মিয়া, সহ সভাপতি জহিরুল ইসলাম ওয়াসিম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক,আতাহার আলী মৃধা মাসুদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, সহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
মোঃ শামছুল হক,হোসেনপুর,কিশোরগঞ্জ










